BBC Bangla (25 মে 2010)
জেএমবি-র শক্তি কমেনি: বিশেষজ্ঞ
নিষিদ্ধ সংগঠনজামায়াতুলমুজাহিদীন বাংলাদেশ বা জেএমবিরপ্রধান মওলানা সাইদুররহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে৻
এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করে বাংলাদেশের পুলিশ প্রধান নূর মোহাম্মদ বলেন, এইগ্রেপ্তারেরপরজেএমবি দূর্বলহয়ে পড়বে৻
পুলিশ প্রধানের দাবী, জঙ্গী সংগঠনগুলোকে পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও তারা এখন আর আগের মতো তৎপর নয়৻
নিরপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মুনিরুজ্জামান অবশ্য বলছেন, যদিও জেএমবির প্রধান সাইদুর রহমানের গ্রেপ্তার নি:সন্দেহে একটি উল্লেখযেগ্য ঘটনা কিন্তু জঙ্গী সংগঠনগুলোর শক্তি কমেছে বলে তারা মনে করেন না৻
মি: মুনিরুজ্জামানের সাথে কথা বলেন বিবিসি-র কামাল আহমেদ