BBC বাংলা
August 18, 2010
বাংলাদেশে জঙ্গীদের পরিচালিত সিরিজ বোমা হামলার পাঁচ বছর আজ (মঙ্গলবার)৻ ২০০৫ সালের ১৭ই আগস্ট, শুধুমাত্র একটি জেলা বাদে বাকি ৬৩টি জেলায় এই হামলা চালিয়েছিল বর্তমানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন- জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ বা জেএমবি৻
এই সংগঠনের দুই শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুর রহমান যিনি বাংলা ভাই নামে পরিচিত ছিলেন, ইতোমধ্যে তিনিসহ ৬ জন নেতার ফাঁসি কার্যকর করা হয়েছে৻ সরকার বলছে, জঙ্গী তৎপরতা পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৻
গণতান্ত্রিক বাংলাদেশে ইসলামপন্থী জঙ্গী তৎপরতার বিস্তার কতটা সম্ভব এ নিয়ে একটি বিশেষ আলোচনায় তাঁদের মতামত ব্যাখ্যা করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিস্ স্টাডিসের মেজর জেনারেল মুনিরুজ্জামান এবং রাজনৈতিক বিশ্লেষক মিজানুর রহমান শেলী৻ বিবিসির ঢাকা স্টুডিওতে আলোচনাটি পরিচালনা করেছেন কাদির কল্লোল৻

বিবিসির ঢাকা স্টুডিওতে আলোচনায় বাঁদিক থেকে মেজর জেনারেল মুনিরুজ্জামান, কাদির কল্লোল, ও মিজানুর রহমান শেলী
অডিও ক্লিপ- http://www.bbc.co.uk/bengali/multimedia/2010/08/100817_mb_jmb_disco.shtml