BBC Bangla
11 August, 2010
বিবিসি বাংলার প্রামাণ্য ধারাবাহিক , ফৌজি বাণিজ্য, তৈরীর বিভিন্ন পর্য্যায়ে আমরা অনেকের সাক্ষাৎকার গ্রহণ করেছি৻ অবশ্য, এঁদের কেউ কেউ কথা বলেছেন অনানুষ্ঠানিকভাবে৻ তবে, যাঁরা পরিচয় প্রকাশে কোন আপত্তি করেনি নি সেসব পেশাজীবি সাবেক ও বর্তমান আমলা , অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী ও গবেষকদের পূর্ণ সাক্ষাৎকার আমরা প্রকাশ করছি - এ বিষয়টিতে ব্যাপক আগ্রহের কারণে৻
মেজর জেনারেল মুনীরুজ্জামান সামরিকবাহিনী থেকে অবসর নেবার পর সামরিক ও নিরাপত্তা বিষয়ে গবেষণাকেই নিজের পেশা হিসাবে বেছে নিয়েছেন৻ তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনিষ্টিটিউট ফর পিস এন্ড সিকিউরিটিজ বাংলাদেশ ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং কৌশলগত বিষয়গুলো নিয়ে নিয়মিত গবেষণাপত্র প্রকাশ করে থাকে৻
জেনারেল মুনীরুজ্জামানের কাছে প্রথম প্রশ্ন ছিলো যে বাংলাদেশে সামরিকবাহিনীর বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে সম্পৃক্ত হবার কারণ কী
অডিওক্লিপ- http://www.bbc.co.uk/bengali/multimedia/2010/08/100811_ka_army_genmunir.shtml